ম্যাকমারফি মানসিকভাবে অসুস্থ্য কিনা তা যাচাই করতে পাঠানো হয় এক মানসিক রোগ নিরাময় কেন্দ্রে যেখানে সে এসে মূখোমূখি হয় এক দল মানুষের সাথে যাদের পৃথিবী অনেক আগেই ভুলে গেছে আর তারাও পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন করছে অনেক আগেই। এখানেই ম্যাকমারফি পরিচিত হয় মিস র্যাচার্ড নামের এক কঠোর মনের মহিলার সাথে যার ইশারায় মানসিক রোগীগুলোর জীবন নিয়ন্ত্রিত হয়।
স্বাধীন জীবনের স্বপ্নে বিভোর সে সবার মাঝে জানালার বাইরের পৃথিবীর জন্য টান তৈরী করতে শুরু করে আর এ থেকেই কাহিনী এগুতে থাকে।
সবশেষে তার মুক্তির স্বপ্ন সত্যি হয় ঠিকই কিন্তু বড় বেদনাদায়কভাবে।
খুব ভালো লাগলো ছবিটা উপভোগ করে, আশা করি অন্যদেরও ভালো লাগবে।
