অনেক দিন হতে চলল, আমরা এখনো সেই আলো আসার অপেক্ষায় আছি। আলো আজো আসেনি, আসবে বলেও মনে হয়না।
আলোর বদলে এখন মায়ের কোলো ছেলে লাশ হয়ে ফেরে।
দিন বদলের ডাকও শুনেছিলাম আমরা !
হয়তোবা জাতি হিসেবে অনেক বেশি আশা করি তাই মনে হয় বার বার নিয়তি আমাদের সাথে কেবল উপহাস করে।
দিন বদলের আশায়ও আমাদের দিন কেটেছিলো কিছুদিন, কিন্তু চারপাশে শুনি শুধু হায়েনার ভয়াল ডাক।
আবারও অপেক্ষায় আছি আমরা এবার কোন কথা শুনিয়ে আমাদের বোকা বানানো হয়।
জাতি হিসেবে আমরা বোকা হয়ে থাকতে বড্ড ভালোবাসি।
